হবিগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠী টিপরা

by ড. মো. আশ্রাফুল করিম

202৳270৳Save 68৳ (25%)
Qty
1
Wishlist
Share

ড. মো. আশ্রাফুল করিমের 'হবিগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠী টিপরা' একটি গবেষণাধর্মী গ্রন্থ। সিলেট বিভাগের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত হবিগঞ্জ, যা ১৮৭৮ সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৪ সালে পূর্ণাঙ্গ জেলায় পরিণত হয়। আটটি উপজেলা নিয়ে গঠিত এই জেলার চুনারুঘাটের সাতছড়ি, কালেঙ্গা এবং বাহুবলের কালিগজিয়ায় বসবাস করে টিপরা ক্ষুদ্র জাতিসত্তার কয়েক হাজার মানুষ। এরা মূলত ত্রিপুরা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে পরিচিত, তবে স্থানীয়ভাবে টিপরা নামেই সম্বোধিত হয়।

ব্রিটিশ আমলে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে এদের আগমন ঘটে। নৃতাত্ত্বিক বিচারে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে তাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি। মাঠ পর্যায়ে সংগৃহীত তথ্য ও দ্বৈতীয়িক উৎসের ভিত্তিতে লেখক বিশ্লেষণ করেছেন টিপরাদের নৃতাত্ত্বিক পরিচয়, ধর্মীয় রীতি, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, পোশাক, খাবার, লোকবিশ্বাস, ভাষা-বৈচিত্র্য ইত্যাদি বিষয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে আগ্রহী গবেষক ও পাঠকদের জন্য এটি মূল্যবান একটি কাজ।

প্রকাশনী:অন্বেষা প্রকাশন
সংস্করণ:১ম প্রকাশ, ২০২৫
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:96
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

বাংলাদেশি আদিবাসী এর আরও বই

See all

ড. মো. আশ্রাফুল করিম এর আরও বই

More Categories

See all

অন্বেষা প্রকাশন এর আরও বই

See all

You May Also Like

See all