Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. নাজমুন নাহারের ভ্রমণকাহিনি 'জর্জিয়া: প্রকৃতির স্বর্গরাজ্য ভ্রমণ' পাঠককে নিয়ে যায় পশ্চিম ও পূর্ব এশিয়ার মিলনস্থলে অবস্থিত এক আন্তমহাদেশীয় দেশে। ভৌগোলিক ও সাংস্কৃতিক দিক থেকে এশিয়ার চেয়ে ইউরোপের কাছাকাছি এই দেশটির বৈচিত্র্য সত্যিই বিস্ময়কর। ককেশাসের বরফঢাকা চূড়া, বিস্তীর্ণ আধা-মরুভূমি, ঘন বন, কৃষ্ণ সাগরের পাথুরে উপকূল, মধ্যযুগীয় দুর্গ আর প্রাণবন্ত শহুরে জীবন, সব মিলিয়ে এক অনন্য সমন্বয়।
লেখিকার নিজের ভ্রমণ অভিজ্ঞতা আর তথ্যভিত্তিক বর্ণনার মাধ্যমে উঠে এসেছে জর্জিয়ার সেরা শহরগুলোর কথা। সাশ্রয়ী খরচ, সুবিধাজনক পরিবহন আর মুখরোচক খাবারের জন্য দেশটি ভ্রমণপিপাসুদের কাছে আদর্শ গন্তব্য। বইটি পড়লে মনে হবে প্রকৃতির স্বর্গরাজ্যে পৌঁছে গেছি আমরা। যারা নতুন দেশ দেখতে ভালোবাসেন, তাদের জন্য এটি একটি দারুণ সহচর।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789846990058 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |