বাদশাহর মেয়ে জুলেখার গল্প
by আবদুল মতিন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আবদুল মতিনের 'বাদশাহর মেয়ে জুলেখার গল্প' বইটিতে মোট ছয়টি গল্প স্থান পেয়েছে। শিরোনামের গল্পটি বস্তিবাসী এক কিশোরী জুলেখার স্বপ্নভঙ্গের কাহিনি। ঢাকার বিজয় সরণিতে ফুল বিক্রি করে সে, আর বস্তির স্কুলে লেখাপড়া করে। তার একমাত্র স্বপ্ন, রেহানা মিসের মতো বিএ পাস করা, কিন্তু বস্তিবাসী জুলেখাদের স্বপ্ন কি কখনো বাস্তবে রূপ নেয়?
'অপয়া চরিতকথা' গল্পে দেখা যায় শহরের এক চটপটে মেয়েকে, যার দুই বছরের মধ্যে দুটি বিয়ে হয়, কিন্তু দুই ক্ষেত্রেই বর সাত দিনের মাথায় মারা যায়, প্রথমটি করোনায় আর দ্বিতীয়টি ডেঙ্গুতে। ফলে তার কপালে জোটে অপয়ার অপবাদ। 'আষাঢ়ে গল্প' নামের কাহিনিতে মূল চরিত্র সাব্বির, যে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে পড়ে। সমাজের নানা চিত্র উঠে এসেছে গল্পগুলোর মধ্য দিয়ে।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |