স্বপ্নের পঙ্খিরাজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জানে আলম মুনশীর 'স্বপ্নের পঙ্খিরাজ' তার প্রথম গল্পগ্রন্থ। বইটিতে বিভিন্ন ধারার দশটি ছোটগল্প স্থান পেয়েছে। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির নানা চিত্রপট এসব গল্পে ফুটে উঠেছে। লেখক গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য আর সহজ-সরল জীবনের হৃদয়স্পন্দন তুলে ধরেছেন। শিশু-কিশোরদের মানস গঠনে বইটি সহায়ক ভূমিকা রাখবে।
গল্পগুলো একই সঙ্গে আনন্দদায়ক ও শিক্ষণীয়। নৈতিকতার ধারণা ও শিক্ষা দেওয়ার পাশাপাশি হাস্যরসের মাধ্যমে পাঠকের সরস বোধ তৈরি করবে। রূপকথার গল্পের মধ্য দিয়ে শিশুদের মেধা বিকাশ ও আদর্শ চরিত্র গঠনে সাহায্য করবে। অভিভাবকদের জন্য এটি একটি উপহারস্বরূপ বই, যা বাংলার ঘরে ঘরে সংরক্ষণের দাবি রাখে।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |