অনৈতিহাসিক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ডা. মো. শহীদুল হকের 'অনৈতিহাসিক' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ছোমেদ। সে স্বপ্ন দেখে, হুলারহাট-ঢাকা রুটে আবার আগের মতো লঞ্চ চলাচল শুরু হবে। এক সময় এই রুটে আটটি লঞ্চ চলত, এখন মাত্র দুটি। যদি পর্যাপ্ত যাত্রী না পাওয়া যায়, তাহলে অপরূপকাঠি লঞ্চঘাট বন্ধ হয়ে যেতে পারে। এই ভাবনা ছোমেদকে আতঙ্কিত করে তোলে।
ছোমেদের কাছে এই লঞ্চ, লঞ্চঘাট, সাইরেনের শব্দ, ভ্রাম্যমাণ দোকানিদের ডাক সবই তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সন্ধ্যা নদীর তীরের এই ঘাটের সাথে জড়িয়ে আছে তার অসংখ্য স্মৃতি। সবকিছু যদি এক নিমেষে মুছে যায়, তাহলে সে কী নিয়ে বাঁচবে?
প্রকৃতির সাথে মানুষের আবেগঘন সম্পর্ক, জীবিকার সংকট আর সময়ের প্রবাহ নিয়ে গড়ে ওঠা এই উপন্যাস পাঠকের মন ছুঁয়ে যাবে। নদী, লঞ্চ আর মানুষের জীবনযাত্রার নিখুঁত চিত্রায়ণে লেখক তুলে ধরেছেন গ্রামীণ জীবনের এক করুণ বাস্তবতা।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | November 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |