রহস্যময় অতিভারী মৌলের খোঁজে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইশতিয়াক হোসেন চৌধুরী ও নাঈমুল আবরার গালিবের 'রহস্যময় অতিভারী মৌলের খোঁজে' বিজ্ঞানের ইতিহাসের এক রোমাঞ্চকর অধ্যায় তুলে ধরেছে। এক সময় বিজ্ঞানীরা মনে করতেন ইউরেনিয়ামই পর্যায় সারণির শেষ মৌল। কিন্তু ১৯৪০ সালে নতুন দুই ভারী মৌল আবিষ্কারের পর বদলে যায় ইতিহাসের গতিপথ। ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের তৈরি পারমাণবিক বোমা শেষ করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
গ্লেন সিবর্গ ও আলবার্ট ঘিয়োরসোর হাত ধরে ভারী মৌল অন্বেষণ নতুন মাত্রা পায়। পার্টিক্যাল অ্যাক্সিলারেটর ব্যবহার করে তারা একের পর এক নতুন মৌল আবিষ্কার করতে থাকেন। শীতল যুদ্ধের ছায়ায় সোভিয়েত বিজ্ঞানীরাও নেমে পড়েন এই প্রতিযোগিতায়, ফলে শুরু হয় ট্রান্সফার্মিয়াম ওয়ার। বিজ্ঞানের সেই উত্তেজনাপূর্ণ দিনগুলোর ঘটনাপ্রবাহ জানতে চাইলে এই বইটি দুর্দান্ত পছন্দ।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 168 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |