Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

351৳450৳Save 99৳ (22%)
Qty
Wishlist
Share

ড. মুহাম্মদ ইব্রাহীমের 'দুই বুদ্ধি' উপন্যাসের পটভূমি এই শতাব্দীর ষাটের দশক। সেই সময়ে মানুষের জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বসবাস অবধারিত হয়ে পড়েছে। মানুষের নিজের বুদ্ধি আর তার সৃষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা, এই দুই বুদ্ধির খেলা এত দ্রুত এগোচ্ছে যে কোথায় গিয়ে ঠেকবে বলা কঠিন। কিছুটা আন্দাজ করেই লেখা এই কাহিনী।

গল্পের মধ্যমণি সোফিয়া, বাংলাদেশের এক নারী-বিজ্ঞানী। সেই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার অধিকারী অনেকেই মানুষের সহকর্মী আর অন্তরঙ্গ বন্ধু। সবাই তখন কায়িক শ্রম থেকে মুক্ত, জীবিকার জন্য গতানুগতিক কাজ থেকে মুক্ত। স্বাধীন অবকাশে সাহিত্য-শিল্প-বিজ্ঞানের কাজ করেন, স্বেচ্ছাসেবী হয়ে করেন সহমর্মী মানব সেবা।

তবে সবার মনে প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ কী? সুপার ইন্টেলিজেন্ট হয়ে ভয়ঙ্কর হয়ে উঠবে না তো? শিক্ষার্থীরা আর বয়স্করা সবাই চান পারিবারিক বন্ধন, মানুষের মন স্পর্শ করা, মানুষের সেবা। যন্ত্রকে বুদ্ধিমান করছেন, কিন্তু যান্ত্রিকতা যেন তাদের আচ্ছন্ন না করে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা আর মানবিকতার এই দ্বন্দ্বই উপন্যাসের মূল সুর।

প্রকাশনী:অনন্যা
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849885498
পৃষ্ঠা সংখ্যা:208
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all