মাকে মনে পড়ে
by শাহআলম সাজু
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাহআলম সাজুর ‘মাকে মনে পড়ে’ উপন্যাসটি মায়ের স্মৃতিকে ঘিরে লেখা এক আবেগঘন আখ্যান। মায়ের কথা মনে পড়লেই চোখে জল আসে, বুকের ভেতর হাহাকার ওঠে। লেখক অনুভব করেন মায়ের জন্য মমতা, টান আর ভালোবাসা, কিন্তু মাকে কাছে পান না। মাকে ডাকতে পারেন না, মায়ের শাড়ির আঁচলের স্পর্শও পান না। দূর আকাশের নক্ষত্র হয়ে চলে যাওয়া মায়ের জন্য শুধুই হাহাকার।
মায়ের ঘরের আলমারিটা আগের মতোই আছে। আলমারি খুলে শাড়ির ঘ্রাণ নেন লেখক, দেখেন মায়ের চশমা। কল্পনা করেন, মা বুঝি এখনই খোকা বলে ডাক দেবে। ভাই-বোনেরা মিলে দেওয়ালে টাঙানো মায়ের ছবি দেখে হাউমাউ করে কাঁদেন। মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই লেখা এই উপন্যাস, যেখানে প্রতিটি শব্দে ফুটে ওঠে মা-হারানো সন্তানের বেদনা।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849796497 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |