চুড়িহাট্টার খুরচুন মাম্মা
by জামাল রেজা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জামাল রেজার 'চুড়িহাট্টার খুরচুন মাম্মা' গল্পটি পুরোনো ঢাকার পটভূমিতে রচিত। খুরচুন বাবুর্চির মেয়ে রোজা তার অফিসের সহকর্মী শোয়েবের প্রেমে পড়ে গোপনে বিয়ে করে। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই স্বামীকে ডিভোর্স দেয় সে। নতুন স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে রোজা চাকরি বদলায়, সঙ্গে বদলে যায় তার জীবনযাত্রা। ফুলের সৌরভ পেতে গিয়ে কাঁটার আঘাতেই ক্ষতবিক্ষত হয় সে। মেয়ের এই পরিবর্তন বাবার মনে সন্দেহের জন্ম দেয়।
অন্যদিকে পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী মানুষ জুম্মন হাজী। আধুনিকতার ছোঁয়ায় পুরোনো ঢাকার চেহারা বদলে যাওয়ায় তিনি শঙ্কিত। দুই স্ত্রী থাকা সত্ত্বেও তার গোপন তৃতীয় বিয়ের খবর প্রকাশিত হয়ে পড়ে। গল্পটি মানুষের জটিল মন, গোপনীয়তা আর জীবনের নানা প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। কেন মানুষ এত গোপন রাখে, কেন এত কান্না লুকাতে হয়, এই প্রশ্নগুলোই ঘুরপাক খায় গল্প জুড়ে। পুরোনো ঢাকার ইতিহাস-ঐতিহ্য আর আধুনিকতার সংঘাত এই গল্পকে দিয়েছে ভিন্ন মাত্রা।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849944812 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 184 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |