ফাঁদ
by নিশাত ইসলাম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নিশাত ইসলামের 'ফাঁদ' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মৌ জানে, এই জগতে মানুষ দাবার গুটির মতো। এক ভুল চালেই জীবন শেষ হয়ে যেতে পারে। কেউ জেনে-বুঝে ভুল চালে পড়ে না, অন্য কেউ ঠেলে দেয় সেই ফাঁদে। দাবার চাল ফেরত নেওয়া যায় না, জীবনও তাই। এই জীবন আসলে মস্ত বড় এক ফাঁদ। মনের গহীনে যে থাকার সে থাকে, আর যে চলে যাওয়ার সে চলে যায়। চলে যাওয়ার জন্য হাজার কারণ, আর থাকার জন্য একটি কারণই যথেষ্ট।
সত্যিকারের প্রেম কখনো বুঝে-শুনে আসে না। একজনের মনে অন্যের ঢোকাই প্রেমের শুরু। তাই শক্ত ও কঠিন হৃদয়ের মৌও অনন্তের কাছে দুর্বল হয়ে পড়ে। জীবনের লক্ষ্য, ব্রত সব যেন মাটি করে সে নতুনভাবে স্বপ্ন বোনে। জানে স্বপ্ন ধরা এত সহজ নয়, তবুও ক্ষণে ক্ষণে নিজেকে বদলে যেতে দেয়। প্রেম, ভাগ্য আর জীবনের জটিল হিসাব নিয়ে গড়া এই উপন্যাস পাঠককে ভাবাবে অনেকক্ষণ।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849855689 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |