তিয়াত্তরের নির্বাচন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
স্বাধীন বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর। সেই সংবিধানের ভিত্তিতে ১৯৭৩ সালের ৭ মার্চ দেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা, যাদের সংখ্যা ছিল হাজারের বেশি। স্বাধীন দেশের প্রথম নির্বাচনকে ঘিরে ছিল ব্যাপক আগ্রহ, উৎসাহ আর আলোচনা। নির্বাচনে আওয়ামী লীগ একচেটিয়া জয়লাভ করে, তবে বিরোধী দলগুলো জালভোট, কারচুপি ও সন্ত্রাসের অভিযোগ তোলে। বেশ কয়েকটি আসনের ফলাফল নিয়েও ওঠে প্রশ্ন।
ওই সময়ে আওয়ামী লীগ ছিল সবচেয়ে সংগঠিত রাজনৈতিক দল, তাই তাদের জয় ছিল অনেকটাই প্রত্যাশিত। কিন্তু ফলাফলে দেখা যায়, বিরোধী দলের মাত্র দুইজন এবং নির্দল পাঁচজন প্রার্থী, মোট সাতজন আওয়ামী বলয়ের বাইরে থেকে নির্বাচিত হতে পেরেছিলেন। এই বিষয়টি ছিল দৃষ্টিকটু এবং সমালোচনার জন্ম দেয়।
মহিউদ্দিন আহমদ এই বইটি সাজিয়েছেন গণকণ্ঠ, ইত্তেফাক আর দৈনিক বাংলায় ওই সময় প্রকাশিত প্রাসঙ্গিক খবর ও মন্তব্য দিয়ে। দেশের পত্রপত্রিকায় সে সময়ের নির্বাচনের নানা খবর বিস্তারিত ছাপা হয়েছিল। বইটি পাঠককে নিয়ে যাবে পাঁচ দশক আগের বাংলাদেশে, ফ্ল্যাশব্যাকে তুলে ধরবে সেই ঐতিহাসিক নির্বাচনের চিত্র।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Edition, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849882756 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 509 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |