মনোবিশ্লেষণ: সমান্তরালে স্বৈরশাসক এবং স্যাডিজম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর স্বৈরশাসকদের নিয়ে সাধারণ মানুষের মনে জেগেছে অসংখ্য প্রশ্ন। ইতিহাস জুড়ে অনেক শাসক এসেছে, করুণ পরিণতিও হয়েছে, তবু ক্ষমতার শীর্ষে পৌঁছে তারা কেন জনগণের প্রতি দায়বদ্ধতা ভুলে যায়? নিজের দেশের মানুষের ওপরই কেন তারা হিংস্র হয়ে ওঠে? এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি? আবার নির্দিষ্ট বেতন নিয়েও মতিউর, বেনজীরের মতো অনেকের বিরুদ্ধে আকাশছোঁয়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আর্থিক লোভে অপরাধে জড়ানো হোয়াইট কলার এবং রেড কলার অপরাধীদের মনোজগত দেখতে কেমন? আর জে কর মেডিকেল কলেজের নিহত চিকিৎসকসহ ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ডের কারিগরদের স্যাডিস্ট বলা হয়। এই ভয়াবহ নিষ্ঠুরতার বৈজ্ঞানিক কারণ কী? স্যাডিস্ট মানেই কি সাইকোপ্যাথ? এসব থেকে মুক্তির উপায় আছে কি?
অপরাধবিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের সংমিশ্রণে লেখা এই বইটি ফরেনসিক সাইকিয়াট্রি সিরিজের দ্বিতীয় অংশ। ডা. মালিহা তাবাসসুম এখানে স্বৈরশাসক এবং স্যাডিজমের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তুলে ধরেছেন। বইটি পাঠকের মনে জাগা অসংখ্য প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে। সদ্য স্বৈরাচারমুক্ত বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা রক্ষা এবং ভবিষ্যতে স্বৈরশাসকের কবল থেকে জাতিকে সুরক্ষিত রাখার উপায় নিয়েও আলোচনা করা হয়েছে। মনোবিজ্ঞান ও অপরাধবিজ্ঞানে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি প্রাসঙ্গিক এবং চিন্তা-উদ্দীপক বই।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৫ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।