হুমায়ূন আহমেদের মাকড়সাভীতি এবং অন্যান্য
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হুমায়ূন আহমেদ, বাংলা সাহিত্যের এক কিংবদন্তি শিল্পস্রষ্টা, প্রয়াণের বহু বছর পরেও তাঁর ভক্তদের মনে একই রকমের কৌতূহল জাগিয়ে রাখেন। বোদ্ধারা তাঁর সৃষ্টির গভীর বিশ্লেষণ করেছেন, কিন্তু মাজহারুল ইসলাম সে পথে হাঁটেননি। তিনি প্রায় পনেরো বছর ছায়াসঙ্গী হয়ে খুব কাছ থেকে দেখেছেন এই মহান শিল্পীকে, বোঝার চেষ্টা করেছেন ব্যক্তিমানুষটিকে। লেখকের এই দেখা ও উপলব্ধির মধ্য দিয়েই ব্যক্তি হুমায়ূন আহমেদ অনেকখানি উন্মোচিত হবেন এই গ্রন্থে।
নিভৃতচারী হুমায়ূন আহমেদ কখনো নিজের সীমাবদ্ধ গণ্ডির বাইরে বের হননি, তাই তাঁর ব্যক্তিজীবন সম্পর্কে বাইরে তথ্য খুবই সামান্য। বিভিন্ন ধরনের লেখার সমন্বয়ে এই গ্রন্থ সেই নিভৃতচারী মানুষটির সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেবে এবং পাঠকদের বহু কৌতূহল মেটাবে। এটি শুধু একটি স্মৃতিকথা নয়, এক অসাধারণ শিল্পীর জীবন ও মননের এক অন্তরঙ্গ দলিল।
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845024723 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |