বাংলাদেশের কালচার
আবুল মনসুর আহমদের 'বাংলাদেশের কালচার' বইয়ে লেখক তার প্রবন্ধগুলোর মাধ্যমে জাতির আত্মানুসন্ধানের চেষ্টা করেছেন। তাঁর মতে, মানুষের বেলায় যা ব্যক্তিত্ব, জাতির বেলায় তার নামই কালচার বা কৃষ্টি। ব্যক্তিত্ব যেমন একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে, কালচারও তেমনি একটি জাতিকে অন্য জাতি থেকে স্বাতন্ত্র্য দেয়। এই স্বাতন্ত্র্যই জাতির পরিচয় ও গৌরবের বিষয়।
এককালের পূর্ব বাঙলা, মাঝখানে পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয়ে আজকের বাংলাদেশ, সেই ভূখণ্ডের পরিচয় নিয়ে লেখক তার বিভিন্ন সময়ে লেখা প্রবন্ধে আলোচনা করেছেন। তিনি মনে করেন, বর্তমান বাংলাদেশই আসল বাঙলা, তাই জার্মানি, কোরিয়া বা ভিয়েতনামের মতো বিভক্ত দেশের অর্থে 'বাঙলাভাগ' শব্দটির ব্যবহার সঠিক নয়। কলকাতাকেন্দ্রিক পশ্চিমবঙ্গের ভাষিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে বাংলাদেশের তফাত কোথায় এবং কেন তা স্বাভাবিক ও অনিবার্য, প্রচুর তথ্য ও যুক্তি-ব্যাখ্যাসহ তুলে ধরেছেন এই বইয়ে। পাঠককে নতুন চিন্তা ও জিজ্ঞাসার খোরাক যোগাবে এটি।
| প্রকাশনী | : | আহমদ পাবলিশিং হাউজ |
| সংস্করণ | : | 9th Edition, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789841107246 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 166 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।