Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. জন সি. ম্যাক্সওয়েল, নেতৃত্ব বিষয়ক একজন খ্যাতনামা বিশেষজ্ঞ, লেখক ও বক্তা। ১৯৪৭ সালে জন্ম নেওয়া এই মার্কিন নাগরিক INJOY Group-সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। লেখক ও বক্তা হিসেবে পরিচিত হওয়ার আগে তিনি ত্রিশ বছরেরও বেশি সময় ধরে যাজক হিসেবে কাজ করেছেন। তার সেমিনার, বই ও অডিও টেপের মাধ্যমে প্রতি বছর লক্ষাধিক মানুষ অনুপ্রাণিত হন। তিনি নেতৃত্ত্ব বিষয়ক ত্রিশটিরও বেশি বই লিখেছেন, যা বিশ্বের পঞ্চাশের অধিক ভাষায় অনূদিত হয়েছে।
অ্যাটিটিউড ১০১ বইটি সঠিক দৃষ্টিভঙ্গি গঠনের মাধ্যমে নিজেকে ও নিজের দলকে সফল করার পথ দেখায়। সাফল্য অর্জন এবং পরবর্তী স্তরে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সব কৌশল এই বইতে তুলে ধরা হয়েছে। লেখকের মূল ভাবনা অক্ষুণ্ণ রেখে বইটি বাংলায় অনুবাদ করেছেন এক অভিজ্ঞ অনুবাদক, যিনি এর আগে থিংক অ্যান্ড গ্রো রিচ, ইট দ্যাট ফ্রগ, দ্য ১০০ মিনিট ম্যানেজার, দি অ্যালকেমিস্ট, রিচ ড্যাড পুওর ড্যাডসহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় বই বাংলায় অনুবাদ করেছেন। তার পূর্ববর্তী অনুবাদগুলো পাঠকদের কাছে ব্যাপক সমাদৃত হওয়ায় তিনি এই বইটি অনুবাদে উদ্বুদ্ধ হন। নেতৃত্বের দক্ষতা বাড়াতে চাওয়া পেশাজীবী, শিক্ষার্থী ও উদ্যোক্তাদের জন্য এই বইটি অত্যন্ত প্রাসঙ্গিক।
| অনুবাদক | : | নেসার আমিন |
| প্রকাশনী | : | অনুজ প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |