ড্যান ব্রাউনের ল্যাংডন সিরিজের ষষ্ঠ বই 'দ্য সিক্রেট অব সিক্রেটস' পাঠককে নিয়ে যায় প্রাগ থেকে লন্ডন হয়ে নিউ ইয়র্ক পর্যন্ত। নোয়েটিক বিজ্ঞানী ক্যাথরিন সলোমনের লেকচার শুনতে প্রাগে আসেন সিম্বলজিস্ট রবার্ট ল্যাংডন। মানুষের চেতনা ও চিন্তাপ্রক্রিয়া নিয়ে প্রচলিত ধারণা বদলে দিতে পারে এমন একটি বই প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন ক্যাথরিন। কিন্তু ঠিক তখনই প্রাগে ঘটে যায় নির্মম এক হত্যাকাণ্ড, নিখোঁজ হয়ে যান ক্যাথরিনসহ তার বইয়ের পাণ্ডুলিপি।
ল্যাংডন বুঝতে পারেন, এর পেছনে রয়েছে অত্যন্ত ক্ষমতাধর কোনো শক্তি। প্রাচীন পৌরাণিক কাহিনি থেকে উঠে আসা এক আততায়ীর ভূমিকাও এখানে জড়িয়ে যায়। ক্যাথরিনকে খুঁজে বের করার পথে ল্যাংডন উন্মোচন করে 'থ্রেশহোল্ড' নামের এক গোপন প্রকল্প, যা মানবজাতির চিন্তাজগৎ চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। 'দ্য দা ভিঞ্চি কোড'খ্যাত লেখকের এই রুদ্ধশ্বাস অভিযান প্রতিটি রহস্যপ্রেমী পাঠকের জন্য দারুণ এক অভিজ্ঞতা।
| অনুবাদক | : | শোয়েব আহমেদ,কুদরতে জাহান |
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 640 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |