Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
থিওফিল গতিয়ের ক্লাসিক ভ্যাম্পায়ার উপন্যাসিকা 'ক্ল্যারিমোঁদ' বাংলা ভাষায় অনুবাদ করে প্রকাশিত হয়েছে। সরল গ্রাম্য যুবক রোমল্ডের ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, যাজক হওয়া। তার জীবনে কোনো নারীর স্থান ছিল না। কিন্তু ধর্মযাজক হিসেবে শপথ নেওয়ার দিন গির্জায় এক অপূর্ব সুন্দরী নারীকে দেখে রোমল্ড প্রথমবারের মতো বুঝতে পারে প্রেম কাকে বলে। শুরু হয় তার এক অদ্ভুত দ্বৈত জীবন, দিনে সে সাধারণ যাজক, আর রাতে অভিজাত নাইট যে ভালোবাসে ক্ল্যারিমোঁদকে।
কিন্তু প্রশ্ন থেকে যায়, ক্ল্যারিমোঁদ কি মানুষ, নাকি পিশাচিনী? এই অপার্থিব প্রেমের পরিণতিতে কি ভালো কিছু অপেক্ষা করছে? গতিয়ে তার চিরচেনা রোমান্টিক গদ্যে পাঠককে টেনে নিয়ে যান এক রহস্যময় জগতে, যেখানে প্রেম আর ভয়ের সীমানা অস্পষ্ট। উপন্যাসিকাটি পড়তে পড়তে পাঠক নিজেই প্রশ্ন করতে শুরু করবেন, ভালোবাসা কি সত্যিই সব বাধা অতিক্রম করতে পারে?
ফরাসি সাহিত্যের এই অমর রচনা ভ্যাম্পায়ার গল্পের ভক্তদের জন্য বিশেষ আকর্ষণীয়। সংক্ষিপ্ত পরিসরের এই বইটি এক বসাতেই শেষ করা যায়, কিন্তু এর প্রভাব থাকে দীর্ঘস্থায়ী।
| অনুবাদক | : | লুৎফুল কায়সার |
| প্রকাশনী | : | বেনজিন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849530619 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |