কপি বেছে নিন
90৳
Only 1 left
Qty
Wishlist
Share

হে-ইয়ঙ পিয়োনের 'দ্য হোল' উপন্যাসটি শুরু হয় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে, যেখানে স্ত্রীকে হারিয়ে কোমা থেকে জেগে ওগি নিজেকে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় আবিষ্কার করে। একমাত্র মেয়েকে হারিয়ে শোকসন্তপ্ত শাশুড়ি তার দেখভালের দায়িত্ব নেয়, কিন্তু ওগিকে অবহেলায় ফেলে রাখা হয় বিছানায়। তার দুনিয়া সংকুচিত হয়ে পড়ে নিজের ঘর আর স্ত্রীর সঙ্গে কলহপূর্ণ সম্পর্কের স্মৃতির মধ্যে।

স্ত্রী তার জীবনে সব কাজে ব্যর্থ হলেও সফলতা পেয়েছিল উঠানের বাগান তৈরিতে। কিন্তু শীঘ্রই ওগি আবিষ্কার করে, শাশুড়ি সেই বাগান উপড়ে ফেলে সেখানে খুঁড়ছে গভীর এক গর্ত! কারণ জানতে চাইলে মহিলা বলে, মেয়ের অসমাপ্ত কাজকেই পরিণতি দিচ্ছে সে। পালাতে মরিয়া ওগি আবিষ্কার করে স্ত্রী ও শাশুড়িকে ঘিরে রাখা রূঢ় এক সত্য। ২০১৭ সালের শার্লি জ্যাকসন পুরস্কারপ্রাপ্ত এই উপন্যাস একাকীত্ব আর অবহেলার এক ভয়ংকর, নির্মম প্রতিচ্ছবি তুলে ধরেছে।

প্রকাশনী:বিবলিওফাইল
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:126
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (পুরাতন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all