উমরাহ সফরের গল্প
by আরিফ আজাদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আরিফ আজাদের 'উমরাহ সফরের গল্প' বইটি মক্কা ও মদিনা শহরের প্রতি এক বিশ্বাসী হৃদয়ের আকুলতার প্রকাশ। আল্লাহর প্রিয়তম বান্দাদের হাতে নির্মিত সেই আদিম গৃহকে ঘিরে শুভ্র সফেদ বসনে আবৃত হয়ে ফেরেশতার মতো চক্রাকারে ঘোরা বিশ্বাসীদের দৃশ্য যেন কল্পলোকের কোনো নগরীর মতো। মরুভূমির পর মরুভূমি পেরিয়ে পাথুরে পাহাড়ের উপত্যকায় নবিজি মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন ঘটেছিল, আর মদিনা তাকে আপন করে নিয়েছিল। এই দুই শহরের বাতাসে, আলোয় ছড়িয়ে আছে নবিজির স্মৃতি, যার মায়া একবার পৌঁছালে পিছু ছাড়ে না।
লেখক নিজেও সেই আকুলতা নিয়ে পৌঁছেছিলেন এই স্বাপ্নিক শহর দুটোতে। মক্কার অলিগলি আর মদিনার আলো-হাওয়া-জলে তিনি খুঁজেছেন সেই আদিম ঘ্রাণ। বইটিতে লেখক তার সেই স্মৃতিময় ভ্রমণের গল্পগুলো লিপিবদ্ধ করেছেন, যা পাঠককে সময়ের ভেলায় ভাসিয়ে নিয়ে যাবে সাড়ে চৌদ্দশ বছর আগের দুনিয়ায়।
| প্রকাশনী | : | সুকুন পাবলিশিং |
| সংস্করণ | : | 1st published, 2025 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849970521 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 184 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |