উড়িতেছে সোনার ঘোড়া - uditeche
by মনি হায়দার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মনি হায়দারের 'উড়িতেছে সোনার ঘোড়া' বইয়ে দেখা মেলে পাতলাদা নামের এক অদ্ভুত চরিত্রের। নামে পাতলা হলেও তিনি আসলে ইয়া মোটা, বখতিয়ার খিলজির মতো লম্বা দুটি হাত তার। পুরান ঢাকার জুরাইনের এঁদো গলিতে থাকে তিনি, পান চিবাতে চিবাতে ময়ূর সিংহাসনের চেয়ারে বসে থাকেন। তার শাগরেদরা হলো ভোম্বল, সাগর, জগলুল, টিয়া, আবুল, ইগল আর ব্যাকুল।
জুরাইনের ভূগর্ভস্থ কারখানায় পাতলাদা তৈরি করে সোনার ঘোড়া। সেই খবর পৌঁছে যায় শত্রুরাষ্ট্র ফাকিস্তানে। ডুবোজাহাজে করে বুড়িগঙ্গায় আসে ফাকিস্তানের সৈন্যরা, কালো পোশাকে রাতের অন্ধকারে তারা চুরি করতে চায় সোনার ঘোড়া। কিন্তু থানার পেটমোটা দারোগা সর্বনাশ মিয়া বিশ্বাস করে না এই চুরির কথা। সোনার ঘোড়া কোথায় গেল, কীভাবে উড়ল আকাশে, এই রহস্যই বইয়ের মূল আকর্ষণ। হাস্যরস আর অ্যাডভেঞ্চারে ভরপুর এই বই শিশু-কিশোরদের মন জয় করবে।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849943952 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |