বাংলা বানান : প্রয়োগ ও অপপ্রয়োগ - দ্বিতীয় খণ্ড
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. মোহাম্মদ আমীনের 'বাংলা বানান : প্রয়োগ ও অপপ্রয়োগ - দ্বিতীয় খণ্ড' বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ ব্যবহারিক গ্রন্থ। বাংলায় অসংখ্য সমার্থক ও সমোচ্চারিত শব্দ রয়েছে, যেগুলোর প্রয়োগে প্রায়ই ভুল হয়ে থাকে। এই বইয়ে এমন সব শব্দের অর্থ, বানান ও সঠিক প্রয়োগ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাছাড়া এমন কিছু শব্দ বা শব্দরাশি আছে, যেগুলো একসাথে বসালে এক অর্থ হয়, আবার ফাঁক রেখে বসালে অন্য অর্থ হয়। যেমন 'আমি পাব না' আর 'আমি পাবনা', প্রথমটির অর্থ না পাওয়ার আশঙ্কা, আর দ্বিতীয়টি একটি জেলার নাম।
গ্রন্থটিতে সমার্থক ও সমোচ্চারিত শব্দের অর্থ, প্রায়োগিক আচরণ এবং বাক্যে শব্দরাশির ফাঁক-অফাঁকজনিত ত্রুটি চিহ্নিত করে উদাহরণসহ প্রমিত প্রয়োগ দেখানো হয়েছে। ভাষাকে বিশুদ্ধ, অর্থবহ ও শ্রুতিমধুর করে তোলার কলাকৌশলই এখানে তুলে ধরা হয়েছে। ভাষা নিয়ে যারা সচেতন, শিক্ষার্থী, শিক্ষক বা যেকোনো লেখক, তাদের জন্য এটি একটি প্রয়োজনীয় রেফারেন্স বই।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849796664 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 248 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |