সেই এক ভূতুড়ে ক্লাব
by রফিকুর রশীদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রফিকুর রশীদের কিশোর উপন্যাস 'সেই এক ভূতুড়ে ক্লাব'-এর কেন্দ্রীয় চরিত্র পাইলট স্যার। স্কুলের এই বিজ্ঞান শিক্ষক সবসময় বলেন, ভূত-প্রেত সব মনের ভুল। তার মতে, যুক্তির বাইরে এগুলোর কোনো অস্তিত্ব নেই। তিনি সবাইকে যুক্তিবাদী হতে উপদেশ দেন। কিন্তু একদিন এই যুক্তিবাদী মানুষটিই যুক্তির খেই হারিয়ে গোঁজামিল করে বসেন, ভূতুড়ে কাণ্ড কি সত্যি?
অন্যদিকে, যে বন্ধু ভূতকে ভয় পায় না, ভূতে বিশ্বাসই করে না, সে-ই হঠাৎ বন্ধুদের নিয়ে ভূতুড়ে ক্লাব খোলার প্রস্তাব দেয়। সেই ক্লাবের মিটিং হবে স্কুলের পাশের জমিদারবাড়িতে। এই বাড়ি নিয়ে আছে নানা অলৌকিক কিংবদন্তি, যার সব বিশ্বাসযোগ্য নয়। কেউ সেখানে যায় না, তাই সবাই ডাকে ভূতমহল।
বাংলা একাডেমিসহ নানা পুরস্কারপ্রাপ্ত লেখকের এই উপন্যাসে মিশেছে রহস্য, কৌতূহল আর কিশোরদের দুঃসাহসিক সব কীর্তি। ভূতের গল্প ভালোবাসে এমন তরুণ পাঠকদের জন্য দারুণ এক সংযোজন।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849796640 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।