Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জেন অস্টেনের কালজয়ী উপন্যাস 'এমা' এক ধনী বাবার আদুরে মেয়ের গল্প বলে। ছোটবেলা থেকে মিস টেইলর তার দেখাশোনা করেছেন। মি. ওয়েস্টন নামের এক সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে মিস টেইলরের বিয়ের ব্যবস্থা করে দেয় এমা। টেইলর বিয়ে করে চলে গেলে এমা একা হয়ে পড়ে, আর তখনই সে ঠিক করে শহরের মেয়েদের বিয়ে দেওয়ার কাজে সে খুঁজে পাবে আনন্দ। তার বান্ধবী হ্যারিয়েটের জন্য পাত্র খুঁজতে গিয়ে এমা নিজেও জড়িয়ে পড়ে নানা জটিলতায়।
অসটেনের তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর সূক্ষ্ম ব্যঙ্গরসে ভরা এই উপন্যাস সমাজের চিরন্তন কিছু সত্যকে নতুন করে চেনায়। এমার চরিত্রটি যেমন ভুলভ্রান্তিতে পূর্ণ, তেমনি তার আন্তরিকতা পাঠকের মন জয় করে নেয়। প্রেম, বিয়ে আর সামাজিক প্রত্যাশার সরল হিসাব মেলাতে গিয়ে এমা শেষ পর্যন্ত কি নিজের জন্য কোনো যোগ্য জীবনসঙ্গী খুঁজে পায়, সেটাই এখানে মূল প্রশ্ন। ক্লাসিক প্রেমের গল্প আর চরিত্রের গভীর বিশ্লেষণ ভালোবাসেন এমন পাঠকদের জন্য এটি দারুণ এক পড়া।
| অনুবাদক | : | মাইনুল ইসলাম মানিক |
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849834700 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |