একজন প্রতিবাদীর প্রয়াণ

by দারিও ফো

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

170৳200৳Save 30৳ (15%)
Qty
Wishlist
Share

জিউসেপ্লি পিনেল্লি ছিলেন মিলানের সাধারণ এক রেলকর্মী, যাকে কেউ ডাকত বিপ্লবী, কেউবা প্রতিবাদী। ১৯৬৯ সালের ডিসেম্বরের সেই ঘটনা, যখন পুলিশের হেফাজতে চারতলার জানালা থেকে পড়ে তার মৃত্যু হয়, তা আলোড়ন তোলে গোটা ইতালিতে। রাষ্ট্রীয় এই হত্যার প্রতিবাদে যখন সচেতন মহল সরব, তখনই প্রখ্যাত নাট্যকার দারিও ফো'র কাছে আসে এই ঘটনা নিয়ে নাটক লেখার অনুরোধ। একজন নাগরিক হিসেবে সেই দাবি তিনি এড়াতে পারেননি, আর তাতেই রচিত হয় 'একজন প্রতিবাদীর প্রয়াণ' নামের ব্যতিক্রমী প্রহসনটি।

মাত্র অল্প সময়েই মঞ্চসফল এই নাটকটি প্রতিষ্ঠা পায় দারিও ফো'র শ্রেষ্ঠ কর্ম হিসেবে। রচনার পঞ্চাশ বছর পরেও রাষ্ট্রীয় অন্যায়ের বিরুদ্ধে এটি আজও প্রাসঙ্গিক এক সাহিত্যিক দলিল। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের হাতে ভাষান্তরিত হয়ে বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে দারিও ফো'র এই অসামান্য সৃষ্টি, যা বাঙালি নাট্যপ্রেমীদের জন্য এক পরম প্রাপ্তি। নাটকের ভেতর দিয়ে লেখক যেমন ইতিহাসের এক নৃশংস অধ্যায় তুলে ধরেছেন, তেমনি প্রতিবাদী চেতনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অনুবাদক:ড. ইনামুল হক
প্রকাশনী:পাঞ্জেরী পাবলিকেশন্স
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789846344653
পৃষ্ঠা সংখ্যা:104
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all