চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস 'দুই শহরের গল্প' ফরাসি বিপ্লবের উত্তাল প্রেক্ষাপটে রচিত। প্যারিস আর লন্ডন, এই দুই শহর তখন নানা ঘটনায় টালমাটাল। কারাগার থেকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছেন ডা. আলেকজান্ডার ম্যানেট; মেয়ে লুসিকে নিয়ে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছিলেন তিনি। কিন্তু বিপ্লবের সেই ক্রান্তিকালে কারও পক্ষেই শান্তিতে থাকা সম্ভব নয়। মৃত্যুদণ্ডের উদ্দেশ্যে ডা. ম্যানেটের জামাতা চার্লস ডার্নেকে গ্রেপ্তার করে নিয়ে যায় বিপ্লবীরা। এই সংকটের মধ্যে কী ঘটবে, সেটিই উপন্যাসের মূল উপজীব্য।
ডিকেন্সের কালজয়ী এই রচনায় আছে প্রেম, বলিদান আর ন্যায়বিচারের গভীর প্রশ্ন। ঐতিহাসিক পটভূমিতে লেখা এই উপন্যাস পাঠককে একই সাথে আবেগপ্রবণ এবং চিন্তাশীল করে তোলে। ধ্রুপদী সাহিত্যের পাঠকদের জন্য এটি অপরিহার্য একটি বই।
| অনুবাদক | : | শামীম পারভেজ |
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 3rd Edition, 2022 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847003800517 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 168 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।