Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বদরুল আলম খানের সম্পাদিত এই বইটিতে প্রখ্যাত গবেষকদের লেখা প্রায় চল্লিশটি প্রবন্ধ স্থান পেয়েছে। রুশ-ইউক্রেন যুদ্ধ ও তার কারণ, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিশ্লেষণ—এসব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এই সংকলনে। রাশিয়া ও চীনের উত্থানে বিশ্ব রাজনীতির পরিবর্তন এবং সেই পরিবর্তন রুখতে মার্কিন তৎপরতাও আলোচিত হয়েছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ-উক্রেন যুদ্ধ শুরু হয়, আর ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েল গাজায় গণহত্যা চালায়। এই দুই ঘটনা সরাসরি সম্পর্কিত না হলেও এতে মার্কিন যুক্তরাষ্ট্রের নৈতিক অবক্ষয়ের ইঙ্গিত রয়েছে। মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই ব্যবস্থার পতনের আভাসও লেখকরা দেখেছেন। বইটিতে উনচল্লিশটি প্রবন্ধ এলাকাভিত্তিক মানদণ্ডে পাঁচটি অংশে সাজানো হয়েছে। ইংরেজিতে লেখা এসব প্রবন্ধ অনুবাদ করেছেন বিশিষ্টজনরা।
| প্রকাশনী | : | গ্রন্থিক প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849884286 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 284 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |