অন্যান্য গল্প
by সুকুমার রায়
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সুকুমার রায়ের 'অন্যান্য গল্প' বইটিতে রয়েছে হাস্যরসে ভরা দুটি ক্লাসিক গল্প। প্রথম গল্পে এক গরিব বুড়ো-বুড়ির কথা। বুড়ি ভয়ানক বোকা আর বেশি কথা বলে। একদিন বুড়ো জমি চষতে গিয়ে মাটির নিচে টাকা-মোহরে ভরা কলসি পেয়ে যায়। কিন্তু স্ত্রী যে সব কথা সবার কাছে বলে দেবে! তাই সে এক ফন্দি আঁটে।
গাছে মাছ বাঁধে, নদীর ধারে জালে খরগোস জড়িয়ে রাখে। তারপর স্ত্রীকে বলে গাছের ডালে মাছ উড়ে বসে আর খরগোস জলে খেলা করে। গণকের ভবিষ্যদ্বাণীর কথা বলে সে এমন অদ্ভুত কথা বিশ্বাস করানোর চেষ্টা করে, যাতে তার স্ত্রীর কথা কেউ না মানে।
দ্বিতীয় গল্পে কেদারবাবু ভয়ানক রাগী লোক। তার রূপোর বাঁধানো হুকো ভেঙে সাত টুকরো হয়ে গেলে মাস্টারমশাইকে তিনি রাগের কারণ ব্যাখ্যা করেন। রাগের মাথায় মুগুর দিয়ে হুকোতে আঘাত করায় এমন দশা। সুকুমার রায়ের অনবদ্য হাস্যরস ও ব্যঙ্গে ভরা এই গল্পগুলো শিশু-কিশোরদের পাশাপাশি বড়দেরও আনন্দ দেবে।
| প্রকাশনী | : | গ্রন্থিক প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849855781 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |