একাত্তরে লাকসাম
by আবুল বাসার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
‘একাত্তরে লাকসাম’ বইতে আবুল বাসার মুক্তিযুদ্ধের বীর সেনানী ক্যাপ্টেন মেহবুবুর রহমানের বীরত্বগাথা তুলে এনেছেন। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বানাবাড়িয়া গ্রামে জন্ম নেওয়া মেহবুব পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টে লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতে তিনি কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে প্রতিরোধ যুদ্ধে অংশ নেন এবং ২ নং সেক্টরের নির্ভয়পুর সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
তার নেতৃত্বে কুমিল্লার মিয়াবাজারে পাকিস্তানি আর্মি ক্যাম্পে একাধিকবার আক্রমণ পরিচালিত হয়, যেখানে ২০ অক্টোবর শেষ আক্রমণে ২১ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। যুদ্ধকালে ক্যাপ্টেন পদে পদোন্নতি পাওয়া মেহবুব অবিবাহিত ছিলেন এবং মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে জিয়াউর রহমান হত্যার পর এই অকুতোভয় সৈনিকও নিহত হন।
| প্রকাশনী | : | গ্রন্থিক প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849307426 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 392 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |