71
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাদিয়া সুলতানার '71' বইটি একাত্তরের মুক্তিযুদ্ধ ও গণহত্যার এক আবেগঘন আখ্যান। লেখক নিজে ১৯৭১ দেখেননি, কিন্তু যখনই মুক্তিযুদ্ধ নিয়ে কোনো লেখা পড়েছেন, তখনই তার ভেতরে লিখবার ইচ্ছা জেগেছে। এবার তিনি জানতে চেয়েছেন দিনাজপুরের মুক্তিযুদ্ধ ও জেনোসাইডের ইতিহাস। এই জেলার মাটিও হাজারো শহিদের রক্তে ভেজা, সেই রক্তঋণের দায় লাঘব করতেই তিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়েছেন, খুঁজে ফিরেছেন যুদ্ধের চিহ্ন, শুনেছেন একাত্তরের কথা। কাঞ্চন আর পুনর্ভবা নদীর পাড়ে দাঁড়িয়ে তিনি কল্পনা করেছেন সেই সময়ের মানুষদের, তৈরি করেছেন বিভিন্ন চরিত্র। দরদী, আঞ্জুয়ারা, হায়াতন বিবি, আসমা, জোবাইদা কিংবা নাসির, ইয়াসির—এই চরিত্রদের মাধ্যমে তিনি বলতে চেয়েছেন একাত্তরের গল্প। হয়তো গল্পগুলো অন্য কোনো জনপদের, কিন্তু ৭১-এর গল্পগুলো সবই একাত্তরের।
| প্রকাশনী | : | গ্রন্থিক প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849806677 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 308 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |