ক্ষুদ্রঋণ, শিক্ষা, বেকারত্ব ও বিসিএস

চলমান ডিসর্কোসের বাইরে বিকল্প প্রস্তাবনা

by ফয়েজ আহমদ তৈয়্যব

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

337৳450৳Save 113৳ (25%)
Qty
Wishlist
Share

ফয়েজ আহমদ তৈয়্যবের 'ক্ষুদ্রঋণ, শিক্ষা, বেকারত্ব ও বিসিএস' বাংলাদেশের সামাজিক অগ্রগতির অন্তর্নিহিত সূত্রগুলো উন্মোচন করে সেগুলোর পারস্পরিক সম্পর্ক পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা। দেশের উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের বর্তমান কাঠামোর ভেতর দিয়ে বইটি ক্ষুদ্রঋণ, শিক্ষা, বেকারত্ব ও বিসিএস পরীক্ষার জটিল ও গোপন সুতাগুলোকে অনুসরণ করেছে। আপাতদৃষ্টিতে এগুলো বিচ্ছিন্ন মনে হলেও, একটি ভালো ভবিষ্যতের জন্য লেখক এগুলোকেই একসূত্রে গেঁথেছেন।

বইটির প্রথম অধ্যায়ে ক্ষুদ্রঋণ, শিক্ষা ও দারিদ্র্যের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় বিশ্বের অনেক দেশে বাংলাদেশের ক্ষুদ্রঋণ সামাজিক উন্নয়নের মডেল হিসেবে পরিচিত। লেখক এখানে ক্ষুদ্রঋণের মাঠপর্যায়ের বাস্তবতা, ডিজিটাল রূপান্তরের সময়ে এর সংস্কার এবং পরিচালনা খরচ ও সুদ কমানোর গ্রাহকবান্ধব সমাধান নিয়ে কথা বলেছেন। এরপর তিনি মাদ্রাসার শিশু রিফাতের ঘটনা, বিদেশে নারী শ্রম, নারীর ওপর জলবায়ুর প্রভাব, শিক্ষায় বিনিয়োগ, শিক্ষক সংকট, স্কুল শিক্ষার বেসরকারিকরণ ও কওমি শিক্ষার প্রভাব নিয়ে আলোচনা করেছেন। সবশেষে তিনি প্রশ্ন তুলেছেন, টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা বিনিয়োগ এখনও কেন হয়ে ওঠেনি।

প্রকাশনী:গ্রন্থিক প্রকাশন
সংস্করণ:1st Published, 2024
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849877844
পৃষ্ঠা সংখ্যা:165
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all