ধ্রুপদি উর্দু গজল
by জাভেদ হুসেন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জাভেদ হুসেনের 'ধ্রুপদি উর্দু গজল' উর্দু ভাষার প্রথম থেকে সর্বশেষ নির্বাচিত ধ্রুপদি গজল কবিদের একটি প্রতিনিধিত্বমূলক সংকলন। এই বইতে স্থান পেয়েছেন উর্দুর প্রথম কবি হিসেবে খ্যাত আমির খসরু থেকে শুরু করে সেই তিনজন কবি, যাঁদের সময়ে আধুনিক কবিতার যুগ শুরু হয়েছে। সংকলনটি তৈরি করার সময় মনে রাখা হয়েছে, নির্দোষ পাঠ বলতে কিছু নেই, আর ভারতীয় উপমহাদেশের দাপুটে সব পাঠ আসলে বিস্মৃতির পাঠ। ভাষার সঙ্গে রাষ্ট্র ও সামাজিক সংগঠনের নিবিড় সম্পর্কের যে চিত্র এখানে উঠে এসেছে, তা পাঠকের চিন্তার জগতে নতুন দিগন্ত খুলে দেয়। গজলগুলোতে বাংলা লিপিতে মূল উর্দু উচ্চারণ দেওয়া হয়েছে, সঙ্গে গদ্যে বাংলা অনুবাদ, যাতে উর্দু না জানা বাংলা কবিরাও কাব্যরূপ দিতে পারেন।
সংকলনটি তৈরি করতে গিয়ে সংকলনকারী গত বিশ বছর ধরে তাঁর পছন্দের উর্দু গজল ও শেরগুলো টুকে রেখেছিলেন। সেই পছন্দ ক্রমে ব্যক্তিগত জায়গা থেকে ভারতবর্ষের ইতিহাস অধ্যায়নের অংশ হয়ে উঠেছে। এই বইয়ে ধ্রুপদি কালের অনেক বিখ্যাত কবি যেমন নজির আকবরাবাদী, আনিস বা দবিরের কবিতা না থাকায় পাঠক আশ্চর্য হবেন না, কারণ তাঁরা মূলত গজলের কবি হিসেবে খ্যাত নন। ফয়েজের মতো কবিরা যে গজলকে নতুন সময়ের কথা বলার উপযুক্ত করেছিলেন, এই তিন কবির বড় ভূমিকা ছিল বলেই তাঁদের এই সংকলনে স্থান দেওয়া হয়েছে। আধুনিক কাব্যজীবনের এই তিন কবির গজল পাঠকের কাছে নতুন এক অভিজ্ঞতার জন্ম দেবে।
| প্রকাশনী | : | গ্রন্থিক প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849649076 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 232 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |