আহমদ ছফা : কবিতাসমগ্র
by আহমদ ছফা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মনীষী লেখক বলা হয় তাঁদের, যাঁদের রচনায় যুগ ও যুগান্তরের স্বপ্ন-সাধনা একসঙ্গে মূর্ত হয়ে ওঠে। প্রয়াত আহমদ ছফা বাংলাদেশের এমনই একজন লেখক, যাঁর রচনাশৈলীর সঙ্গে মনীষার অসাধারণ সম্মিলন ঘটেছে। সাহিত্যিক পরিচয়ের বাইরে আমাদের সময়ের এক চিন্তানায়ক হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন তাঁর প্রজ্ঞা, মননশীলতা, ইতিহাসবোধ, ঐতিহ্য-সচেতনতা ও মানবপ্রীতি দিয়ে। জীবদ্দশায় যাঁরা তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন, তাঁরাও তাঁর চিন্তার মৌলিকত্ব অস্বীকার করতে পারেননি।
'আহমদ ছফা : কবিতাসমগ্র' গ্রন্থটি তাঁর পাঠকপ্রিয় কিছু কবিতা নিয়ে সংকলিত। রাজনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রাচার, জীবন, মূল্যবোধ, ধর্ম, ইতিহাস, দর্শন, নন্দনতত্ত্ব, শিক্ষাব্যবস্থা, গ্রাম, নগর, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, সাহিত্য-সংস্কৃতি, ভাষা ও পররাষ্ট্রসহ দৈনন্দিন জীবনের নানা বিষয় হৃদয়গ্রাহী ভাষায় ও মনকাড়া যুক্তিতে উপস্থাপিত হয়েছে। কবিতাকে শরীরের সঙ্গে তুলনা করলে, আহমদ ছফার কবিতার প্রাণ হলো নির্লোভ আভিজাত্যের সাহসী উচ্চারণ, দূরদর্শী চেতনার শালীন বাক্যবিন্যাস এবং বাস্তবতার নিরিখে অতীত-বর্তমান-ভবিষ্যতের মুক্তবুদ্ধিসম্পন্ন সমন্বয়।
| প্রকাশনী | : | হাওলাদার প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 462 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |