Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

375৳500৳Save 125৳ (25%)
Qty
Wishlist
Share

ক্যাপ্টেন টমাস হারবার্ট লেউইনের 'থাংলিয়ানা' এক দুঃসাহসিক অভিযানের নথি, যার সূচনা ১৮৬৫ সালে আর সমাপ্তি ১৮৭২ সালে। পার্বত্য চট্টগ্রামের হাজার হাজার বর্গমাইল জুড়ে বিস্তৃত দুর্গম জঙ্গল তখন সমতলের মানুষের কাছে ছিল নিষিদ্ধ অঞ্চল। সেখানে বসবাসকারী তাউংথা জনজাতিকে শতাব্দীর পর শতাব্দী ধরে অসভ্য ও বর্বর বলে গণ্য করা হতো, আর তাদের ভূখণ্ডে প্রবেশ নিয়ে ছড়িয়েছিল নানা অদ্ভুত গুজব। সেই নিষিদ্ধ এলাকায় প্রাণের ঝুঁকি নিয়ে প্রবেশ করেছিলেন ব্রিটিশ অফিসার থমাস হারবার্ট লুইন। পাহাড়িদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, আর লুসাই জনগোষ্ঠী তাকে ভালোবেসে নাম দেয় 'থাংলিয়ানা'।

লুইনের এই অভিযানের পরিণতিতে এক যুদ্ধের সূচনা হয়, আর প্রথমবারের মতো বাইরের পৃথিবীর সংস্পর্শে আসে সেই বিচ্ছিন্ন অঞ্চলের মানুষ। নিজের এই রোমাঞ্চকর অভিজ্ঞতা তিনি লিপিবদ্ধ করেন 'আ ফ্লাই অন দ্য হুইল' স্মৃতিকথায়, যা ১৮৮৫ সালে লন্ডন থেকে প্রকাশিত হয়। সেই বইয়ের পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত অধ্যায়গুলোর বাংলা অনুবাদই এই গ্রন্থ। লুইনের কুশলী বর্ণনায় ফিরে আসে হারিয়ে যাওয়া এক পৃথিবীর ছবি, যেখানে আদিম জীবনযাত্রা আর আধুনিক সভ্যতার সংঘাত একই মলাটে জড়িয়ে আছে।

অনুবাদক:হারুন রশীদ
প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2024
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849853657
পৃষ্ঠা সংখ্যা:200
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all