দ্য পোয়েট
by মাইকেল কনেলি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাইকেল কনেলির থ্রিলার উপন্যাস 'দ্য পোয়েট' শুরু হয় ক্রাইম রিপোর্টার জন ম্যাকেভয়ের গল্প দিয়ে, যার পেশাই যেন মৃত্যুকে ঘিরে। কিন্তু যখন তার যমজ ভাই, যিনি পুলিশ অফিসার, আত্মহত্যা করেন, তখন জন সেই শোক কাটিয়ে উঠতে নিজের ভাইয়ের মৃত্যুর রহস্য আর পুলিশ অফিসারদের আত্মহত্যার ঘটনাগুলো খতিয়ে দেখতে শুরু করেন। অনুসন্ধানের এক পর্যায়ে তিনি আবিষ্কার করেন ভয়ঙ্কর এক সত্য, তার ভাইসহ বেশ কয়েকজন পুলিশ অফিসারের মৃত্যুর ধরনের সাথে মিল রয়েছে, আর প্রতিটি ঘটনাতেই সুইসাইড নোট হিসেবে এডগার অ্যালান পোয়ের কবিতার পংক্তি লেখা আছে। প্রশ্ন উঠে, কোনো সিরিয়াল কিলার কি ইচ্ছে করেই পুলিশ অফিসারদের টার্গেট করছে? এই রহস্যের সমাধান করতে গিয়ে জন নিজেই যেন শিকার হয়ে যান, আর তার সাংবাদিক জীবনও পড়ে যায় বিপদের মুখে। ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে এক অন্ধকার রহস্যের কাহিনি, যা পাঠককে শেষ পর্যন্ত আঁকড়ে ধরে রাখে।
কনেলির লেখার গুণে উপন্যাসটি শুধু রহস্য নয়, মনস্তাত্ত্বিক এক টানটান উত্তেজনাও তৈরি করে। সমালোচকদের মতে, লেখক শেষ মুহূর্ত পর্যন্ত আসল চমকটি লুকিয়ে রাখতে জানেন। পুলিশ প্রসাসের ঘটনা, সাংবাদিকতার জগৎ আর সাহিত্যের প্রতি ইঙ্গিত মিলে 'দ্য পোয়েট' হয়ে উঠেছে এক অনবদ্য সাসপেন্স থ্রিলার, যা রহস্যপ্রেমী পাঠকদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা।
| অনুবাদক | : | সালমান হক |
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9848729440 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 477 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |