শিল্পায়ন ও রপ্তানিভিত্তিক পোশাকশিল্প
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শিল্পখাতের অগ্রগতির গুরুত্ব বিশ্বজুড়ে স্বীকৃত। রুশিদান ইসলাম রহমানের 'শিল্পায়ন ও রপ্তানিভিত্তিক পোশাকশিল্প' বইয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পখাতের অবদান এবং এর মুখোমুখি হওয়া বাধা ও সমস্যাগুলো আলোচিত হয়েছে। শিল্পায়নের মূল লক্ষ্য ভালো কর্মসংস্থান ও শ্রমিকের আয় বৃদ্ধি, সেই পথে এদেশ কতখানি সফল, না হয়ে থাকলে কেন হয়নি, এসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এখানে।
দেশের রপ্তানির সিংহভাগ আসে পোশাকশিল্প থেকে। এই শিল্প কীভাবে বর্তমান পর্যায়ে এসেছে এবং পথে কী কী সমস্যা মোকাবেলা করেছে তার বিশদ বিবরণ আছে বইটিতে। মজুরি নির্ধারণের প্রক্রিয়া ও নারীর ক্ষমতায়নে এই খাতের ভূমিকাও বিশ্লেষণ করা হয়েছে।
ভবিষ্যতে নীতিমালা প্রণয়নে সহায়ক কিছু সুপারিশও অন্তর্ভুক্ত রয়েছে এতে। শিক্ষার্থী, শিক্ষক, নীতি নির্ধারক, গবেষক ও শিল্প উন্নয়নে জড়িত সবার জন্য এটি একটি প্রয়োজনীয় গ্রন্থ।
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849799214 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 198 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |