দ্য গড অব স্মল থিংস

by অরুন্ধতী রায়

কপি বেছে নিন
375৳500৳Save 125৳ (25%)
Qty
Wishlist
Share

অরুন্ধতী রায়-এর 'দ্য গড অব স্মল থিংস'। নিখুঁত বাস্তবসম্মত চেতনা থেকে বললে, পৃথিবীতে এর সবকিছু শুরু হয়েছিল যখন সোফি মল এলো আয়েমেনেমে। হয়তো এটাই সত্যি যে, ঘটনাবলী একদিনেই পরিবর্তিত হতে পারে। মাত্র কয়েকটি ঘণ্টা সারাজীবনের উপর ফেলতে পারে প্রভাব। আর যখন সেটা খুঁটে দেখা হয়, ওই কয়েকটি ঘণ্টার প্রভাব একটা অগ্নিদগ্ধ বাড়ির অবশিষ্টাংশের মতো অঙ্গারে পরিণত হয়। ঘড়ি, স্বাক্ষরিত ফটো, ঈষদগ্ধ আসবাবপত্র, ধ্বংসস্তুপ ঘেঁটে পুনরুথিত ও পরীক্ষিত হয় সংরক্ষিত হিসাব-নিকাশের জন্য। ছোট ছোট ঘটনা, সাধারণ বস্তু, গুড়িয়ে গিয়ে আবার সংবিধিবদ্ধ হয়েছে, নতুন অর্থে রঞ্জিত হয়েছে, হঠাৎই পরিণত হয়েছে একটা গল্পের সোনালি অস্থিতে।

তবুও, এর সবকিছুই আয়েমেনেমে সোফি মলের আগমন থেকে শুরু হয়েছিল, এটা একটা দৃষ্টিভঙ্গি। কিন্তু তর্ক করা যেতে পারে যে আসলে এর সূচনা হয়েছিল হাজার হাজার বছর আগে, মার্ক্সবাদীদের আসারও অনেক আগে। ব্রিটিশরা মালাবার দখলের আগে, ডাচ কর্তৃত্বের আগে, ভাস্কো দা গামার আগমনের আগে, জামোরিনের কালিকট অধিকারের আগে। নৌকায় চড়ে খ্রিস্টত্ব আসা এবং টি-ব্যাগ থেকে চা ছড়িয়ে পড়ার মতো কেরালায় ছড়িয়ে পড়ার আগে। এটা শুরু হয়েছিল সেইসব দিনে যখন ভালোবাসার আইন তৈরি হয়েছিল, যাতে লেখা আছে কাকে ভালোবাসতে হবে, এবং কিভাবে, এবং কতটুকু। বাস্তব উদ্দেশ্যে, একটা নৈরাশ্যব্যাঞ্জক পৃথিবীতে সেই দিনটা ছিল ডিসেম্বর উনসত্তরের আকাশনীল দিন। একটা আকাশনীল প্লাইমাউথ টেইলফিনে রোদ মেখে, সদ্য-গজানো ধানক্ষেত আর পুরনো রবার গাছ দ্রুত পিছনে ফেলে, যাচ্ছিল তার গন্তব্য কোচিমের দিকে।

অনুবাদক:জামাল নাসের
প্রকাশনী:অন্যধারা
সংস্করণ:7th Printed, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9848330348
পৃষ্ঠা সংখ্যা:316
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all