Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সারোয়ার তুষারের 'ফিলিস্তিন' আধুনিক বিশ্বের সবচেয়ে নির্মম উপনিবেশের ইতিহাস খুঁড়ে বর্তমান সংকটের উৎস সন্ধান করেছে। বিশ্বব্যাপী গণমাধ্যমে ফিলিস্তিন নিয়ে অজস্র খবর থাকলেও সংকটের প্রকৃত স্বরূপটি প্রায়ই চাপা পড়ে যায়। এই গ্রন্থ পাঠককে ফিলিস্তিন বিষয়ে একটি বুদ্ধিবৃত্তিক ভিত্তি দেবে এবং নতুন যেকোনো ঘটনা বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি করবে। লেখক দেখিয়েছেন যে জনপ্রিয় ধারণার বিপরীতে ফিলিস্তিন সংকটের উৎস প্রাচীন ইতিহাস নয়, বরং আধুনিক ইউরোপে। নেপোলিয়নের সময় থেকে ইউরোপীয় রাষ্ট্রগুলো কীভাবে ইহুদি জনগোষ্ঠীর প্রশ্নকে অন্য কোথাও চাপিয়ে দিয়ে দায়মুক্ত হতে চেয়েছে, সেই ইতিহাস এখানে আলোচিত হয়েছে।
বইটির কেন্দ্রীয় অংশ নাকবা থেকে শুরু করে গাজায় হামাসের প্রতিরোধ যুদ্ধ পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিবরণ। জায়নবাদের আদর্শিক শক্তির উৎস কী, মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন 'ইজরায়েলের উকিল' বলা হয়, 'নদী থেকে সমুদ্র পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন' স্লোগান আসলে কী বোঝায়, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। ফিলিস্তিনের সংগ্রাম কীভাবে বিশ্বের দর্শন, রাজনীতি ও মনোবিজ্ঞানের মানচিত্র বদলে দিয়েছে, তারও হদিস মিলবে এই গ্রন্থে।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9879845065603 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 455 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |