বাংলাদেশের দাসতন্ত্রের ইতিহাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইসহাক সিদ্দিকীর 'বাংলাদেশের দাসতন্ত্রের ইতিহাস' সম্ভবত এ বিষয়ে প্রথম মৌলিক গবেষণাগ্রন্থ। আফসোসের বিষয়, বাংলাদেশের দাসতন্ত্রের পূর্ণাঙ্গ ঐতিহাসিক কাঠামো আজও ইতিহাসের আড়ালে থেকে গেছে। কেন পণ্ডিতরা এই দিকটি উপেক্ষা করেছেন, তা ভাববার বিষয়। এই গ্রন্থ সে শূন্যতা পূরণের এক সূচনা।
আর্যকাল থেকে বাংলাদেশে দাসতন্ত্রের উত্থান ঘটে। মুসলিম শাসকদের আগমন, দাসতান্ত্রিক রাজত্ব, সেনাতন্ত্র ও আমলাতন্ত্রের মাধ্যমে তা জনমানুষের মধ্যে ক্রমে বিস্তার লাভ করে। ইউরোপীয় অধ্যায় থেকে আধুনিক দাসতন্ত্রের ক্রমবিকাশ পর্যন্ত এই গ্রন্থে উঠে এসেছে উপমহাদেশীয় বৈশিষ্ট্যসম্পন্ন এক ভিন্ন মাত্রার ইতিহাস।
গবেষক ও বিদগ্ধ পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ এই গ্রন্থ বিশ্ব দাসতন্ত্র গবেষণায় নতুন দিগন্ত খুলবে বলে আশা করা যায়। অন্তর্ভেদী উপস্থাপনা এবং অনবদ্য বিষয়বস্তু নিঃসন্দেহে পাঠকের দৃষ্টি কাড়বে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840432905 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |