মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
স্বাধীনতার পরবর্তী সময়টা বাঙালির জন্য মোটেও সুখকর ছিল না। বারবার গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পরও সেই লক্ষ্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে তারা, মূলত রাজনৈতিক নেতৃত্বের হঠকারিতার কারণে। তৃতীয় বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও শাসকগোষ্ঠী গণতন্ত্রের চর্চা করতে পারেনি, আর তাই দশকের পর দশক ধরে মানুষের মননে ঘুরপাক খেয়েছে হতাশা। মেজর নাসির উদ্দিনের 'মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশ' বইটি দেখিয়েছে, কীভাবে বাঙালি জাতি তাদের পথপ্রদর্শক নির্বাচনে ভুল করেছিল এবং প্রকৃত স্বাধীনতা ও অধিকার থেকে বঞ্চিত থেকেছে। দুর্ভাগা এই দেশের মানুষ স্বাধীনতার চার যুগ ধরে দেখেছে দুঃশাসন, কুশাসন, অপশাসন আর শোষণের নির্যাতন। দুর্নীতি, সন্ত্রাস আর স্বৈরতন্ত্রের আড়ালে গণতন্ত্রের মুখোশ উন্মোচিত হয়েছে বারবার। আজ পাঁচ দশক পরও মানুষ আশাহীন, ক্লান্ত আর দিশেহারা, যেন সমাজ ও রাষ্ট্রের কাছে দণ্ডিত হয়ে বদ্ধ অন্ধকারে বাস করছে। একাত্তরের মুক্তির বছরেও এমন শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল না, কিন্তু আজ নিজ মানুষেরই নিকৃষ্ট আধিপত্যে তারা পরাধীনভাবে দিন কাটাচ্ছে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840433025 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 400 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |