নীহারিকার নীহার বানু
by শফিকুর রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শফিকুর রহমানের 'নীহারিকার নীহার বানু' এক জটিল অপরাধকাহিনি। সুন্দরী সহপাঠী নীহার বানুর প্রণয়প্রত্যাশী বাবু এক কদর্য ও ভ্রষ্ট ধনীর আদরের দুলাল। অর্থবলে সে সকল অক্ষমতা অতিক্রম করে বন্ধুমহলে প্রতিপত্তি অর্জন করে। নীহারের বাল্যবন্ধু মিন্টুর মাধ্যমে বাবু প্রেমের প্রস্তাব পাঠায়, কিন্তু নীহার তা ছেলেমি মনে করে উপেক্ষা করে। তখনই এক মেধাবী অভিবাসী ছাত্রের আবির্ভাবে পরিস্থিতি বদলে যায়, আর নীহারের প্রতি সেই ছাত্রের উৎসাহ দেখে বাবু তার হিংস্র রূপ প্রকাশ করে।
মিন্টুর সহযোগিতায় নীহার অপহৃত হয়, ছয় মাস পর তার বাক্সবন্দী কঙ্কাল উদ্ধার হলে সকল রহস্য বেরিয়ে আসে। প্রধান আসামি বাবু পালিয়ে ভারত, কিউবা হয়ে আমেরিকা পৌঁছায়। সান ফ্রান্সিসকোতে দীর্ঘদিন জৌলুসে রাজত্ব শেষে বিবেকের দংশনে সে স্বদেশে ফেরে। তবে তার এই প্রত্যাবর্তনের পেছনে ইহলৌকিক নয়, বরং পারলৌকিক কোনো ব্যবস্থাপনার ইঙ্গিত রয়েছে, যা গল্পের শেষাংশে বিস্তারিত বর্ণিত।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849966920 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |