অনুবাদসমগ্র প্রথম খণ্ড : ছোটোগল্প

by আলম খোরশেদ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

600৳800৳Save 200৳ (25%)
Qty
Wishlist
Share

প্রাবন্ধিক, সমালোচক ও অনুবাদক আলম খোরশেদের 'অনুবাদসমগ্র প্রথম খণ্ড : ছোটোগল্প' চার দশকেরও বেশি সময় ধরে করা তাঁর অনুবাদকর্মের একটি উল্লেখযোগ্য সংকলন। বিশ্বসাহিত্যের সেরা লেখকদের প্রতিনিধিত্বশীল ছোটগল্পের ভাষান্তর করেছেন তিনি নিরলসভাবে। তাঁর অনুবাদে বিশেষভাবে লক্ষণীয় ভৌগোলিক বৈচিত্র্য, ভাষিক বিস্তার ও শৈল্পিক সমৃদ্ধি।

ইউরোপ-আমেরিকার পরিচিত সাহিত্যের পাশাপাশি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার লেখকদেরও সমান মর্যাদায় স্থান দিয়েছেন তিনি। ইংরেজি, ফরাসি, স্প্যানিশের মতো মূল ভাষার পাশাপাশি আরবি, পূর্ব ইউরোপীয় ও আফ্রিকার আঞ্চলিক ভাষার সাহিত্যও অনুবাদ করেছেন। বোর্হেস, মার্কেস, নাগিব মাহফুজ, চিনুয়া আচেবের সঙ্গে এক পংক্তিতে স্থান পেয়েছেন ডব্লিউ জি সেবাল্ড, লাসলো ক্রাসনাহোরকাই, আল্যাঁ রব-গ্রিয়ে, আউগুস্তো রোয়া বাস্তোসের মতো স্বল্পশ্রুত মেধাবী লেখকরা। শক্তিমান পুরুষ লেখকদের পাশাপাশি ইসমত চুঘতাই, নাদিন গর্ডিমার, আমা আতা আইদু, ইসাবেল আইয়েন্দে, নাতালি সারোতের মতো নারী লেখকদেরও তুলে এনেছেন তিনি। বাংলা অনুবাদ সাহিত্যের পরিসরে এই গ্রন্থটি একটি স্বতন্ত্র ও শনাক্তযোগ্য অবস্থান তৈরি করবে, এতে সন্দেহ নেই।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849956358
পৃষ্ঠা সংখ্যা:478
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all