সাহিত্যে নারী : কালে কালোত্তরে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দীর্ঘদিন ধরে শিল্পসাহিত্যের নন্দনতত্ত্ব তৈরি হয়েছে পুরুষের দৃষ্টিকোণ থেকে। সেই দৃষ্টিকোণকেই আমরা শাশ্বত বলে ভাবতে শিখেছি। সমাজ ও অর্থনীতির বিবর্তনের সঙ্গে বহুবার সমাজ-সংগঠনের পরিবর্তন ঘটেছে; কিন্তু কোনো পরিস্থিতিতেই নারীর বন্দিদশা অপসারিত হয়নি। পিতৃতন্ত্র আরোপিত সত্যই হয়ে উঠেছে তার প্রশ্নাতীত নিয়তি। বিশ শতকে এসে নারী পূর্ববর্তী শতকগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে জগৎ ও জীবনকে নতুন করে দেখার পথ খুঁজেছে। শিল্প ও সাহিত্যের দর্পণে নিজেদের প্রকৃত প্রতিবিম্ব দেখতে চেয়েছে তারা। সমালোচনার বদ্ধমূল ধারণাকে প্রত্যাখ্যান করে বিকল্প বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছে। নারীর স্বতন্ত্র ভাবনার পরিসর যেমন বেড়েছে, তেমনি তার প্রতিবাদী নন্দনতত্ত্বে উঠে এসেছে নারীর শিল্প-সাহিত্য-দর্শন-অভিজ্ঞান। ডঃ ইয়াসমিন আরা সাথীর এই বইটি পিতৃতন্ত্রের জটিল অচলায়তনের মধ্য থেকে সাহিত্যে নারীর নিজস্বতা নির্মাণের পথটি অনুসন্ধান করেছে। প্রাগৈতিহাসিক কাল থেকে নবজাগরণ-উত্তরকাল পর্যন্ত নারীর স্বরূপ যেমন চিহ্নিত হয়েছে, তেমনি বর্তমান সাহিত্যে নারীর সাবলীল উজ্জীবনও বহুকৌণিক দৃষ্টিতে উপস্থাপিত হয়েছে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849945017 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 323 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |