Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মানুষের মন সবচেয়ে জটিল বিষয়, যার কোনো বস্তুগত অস্তিত্ব নেই। এই নির্বস্তুক সত্তাকে ব্যাখ্যা করা সত্যিই কঠিন। পৃথিবীব্যাপী মন নিয়ে গবেষণার মধ্যে সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্বই সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল। পরবর্তীকালে অন্যান্য মনোবিজ্ঞানীরা তাঁর গবেষণাকে আরও বিস্তৃত করেছেন, কিন্তু মনের রহস্য কি পুরোপুরি আবিষ্কার করা সম্ভব হয়েছে?
আমাদের জাগ্রত চেতনার বাইরে যে অংশটি থাকে, মনোবিজ্ঞানীরা তাকে বলেন 'অবচেতন মন'। এই অবচেতন মনই আমাদের যুক্তি, বুদ্ধি, আবেগ, ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে গোপনে নিয়ন্ত্রণ করে। ফলে ব্যক্তি অনেক সময় বুঝে উঠতে পারে না কেন সে অস্বাভাবিক আচরণ করছে।
অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া দীর্ঘদিন ধরে এই বিষয়ে চর্চা করে চলেছেন। তিনি কাউন্সেলিং ও কেসস্টাডির অভিজ্ঞতার আলোকে মানুষের অবচেতন মনের ক্রিয়া-প্রতিক্রিয়া ব্যাখ্যা করেছেন এই প্রবন্ধ সংকলনে। মনোবিজ্ঞানচর্চায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849945031 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 320 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |