মত দ্বিমত
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. মোহাম্মদ হাননানের প্রবন্ধগ্রন্থ 'মত দ্বিমত' ইসলামি জীবনবিধান, আদব-কায়দা ও মুসলিম ইতিহাস সম্পর্কে প্রচলিত ধারণাগুলো নতুন করে যাচাই করার একটি প্রয়াস। নূহ আ.-এর সঙ্গে বাঙালি জাতির সম্পর্ক, আলেকজান্ডার নবি ছিলেন কি না, কিংবা প্রাচীন ধর্মগুলো ভাষা প্রশ্নে কী অবস্থান নিয়েছিল—এসব প্রশ্ন উঠে এসেছে বইটিতে। পাশাপাশি কাবাঘরের ইতিহাস এবং প্রাচীন যুগে বাঙালির হজযাত্রার কথাও আলোচিত হয়েছে। 'বাঙালি মুসলমানের পদবির ঐতিহ্য' এবং 'বাঙালি মুসলমানের নামের বৈচিত্র্য' শীর্ষক প্রবন্ধ দুটিও পাঠকের মন কাড়বে। পবিত্র কোরআনের বিষয়বস্তু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি কোরআন অনুবাদের ইতিহাসের নানা নতুন তথ্যও এখানে স্থান পেয়েছে। সালাম, মুসাফা, মুয়ানাকা—ইসলামি রীতিনীতির প্রকৃত রূপ এবং মুয়ামালাত-মুয়াশারাত কেন মুসলিম জীবনের সবচেয়ে জরুরি দিক, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাবলিগ ও ইজতেমা বিশ্বব্যাপী কেন জনপ্রিয় হলো, তার অন্তর্নিহিত কারণগুলোও পাঠক জানতে পারবেন এই গ্রন্থ থেকে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849945000 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 254 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।