প্যাসিভ পুরুষ
by নাজমুল হুদা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
প্রকৌশলী সাইফুল তালুকদারের মরদেহ উদ্ধার হলে রাজধানীর একটি নারী হোস্টেলে চরম আলোড়ন সৃষ্টি হয়। ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, নারীবাদী সংগঠন ও প্রকৌশলী পরিষদ উভয়েই প্রশ্ন তোলে। সন্দেহের তীর ওঠে সাইফুলের স্ত্রী ডা. আনার কলি ও তার কথিত পরিচিত মামুন রায়হানের দিকে। দুজনকে জিজ্ঞাসাবাদ করতেই ধাপে ধাপে উন্মোচিত হয় একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
সাইফুল ছিলেন সেই ধরনের স্বামী, যে তার সুন্দরী, সফল স্ত্রীকে ঘিরে সারাজীবন 'ওথেলো সিনড্রোমে' ভুগেছেন—অকারণ সন্দেহ আর ঈর্ষা তাকে গ্রাস করেছিল। স্ত্রীর উচ্চাকাঙ্ক্ষা, তার ক্যারিয়ারকে ঘিরে ছিল মনে দারুণ হীনমন্যতা। পারিবারিক জটিলতা, সন্তানের অসুখ, চাকরিতে অবহেলা সব মিলিয়ে তিনি ছিলেন দীর্ঘ বিষণ্নতায়। মৃত্যু কি তবে সত্যিই আত্মহত্যা? নাকি পরিকল্পিত হত্যাকাণ্ডের চূড়ান্ত পরিণতি? এ তিন রহস্যের মাঝেই এগোয় কাহিনি। যেখানে সামাজিক প্রেক্ষাপট, ব্যক্তি-মানসিকতা আর অপরাধের জটিল সম্পর্ক চমৎকারভাবে ফুটে উঠেছে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৫ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849948551 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।