লিভিং লিজেন্ড তারেক রহমান : নেতা ও নেতৃত্ব লুক থ্রু

neta o netritwa look through

by প্রফেসর ড. সাইফুল ইসলাম(সম্পাদক)

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

450৳600৳Save 150৳ (25%)
Qty
Wishlist
Share

২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় তারেক রহমানের ভাষণ শোনার জন্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে। ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর তিনি যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, তখন ১৭ কোটি মানুষ তাঁর কণ্ঠস্বর শোনার জন্য মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে ছিল। ১৬ বছর ধরে দেশের মানুষ একজন সৎ ও যোগ্য নেতার সন্ধানে ছিল। খুনি হাসিনার বিদায়ের পর তারেক রহমান একের পর এক ইস্যুতে সাবলীলভাবে বলেছেন দেশকে এগিয়ে নেওয়ার কথা। তাঁর বক্তৃতায় আছে দেশ, মানুষ, মানবতা, শিক্ষা, সমাজ, আশা-আকাঙ্ক্ষা, সংস্কৃতি, ঐক্য, মঙ্গল, কল্যাণ, ভালোবাসা, সত্য, সুন্দর—সব ইতিবাচক চেতনা ও আত্মিক শুচিতা অর্জনের কথা। সকল ক্ষুদ্রতা পরিহার করে গণতন্ত্র ও দেশপ্রেমের অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি বিজয়ী বীরে পরিণত হয়েছেন। রাজনীতিবিদ ড. সাইফুল ইসলাম তাঁর ভাষণগুলো সুন্দর, সহজ-সরল ও যুক্তিপূর্ণভাবে সংকলন করেছেন। এই সংকলনে মানুষের মুক্তি, স্বাধীনতা, বাকস্বাধীনতা, সমতা, সমবণ্টন, অধিকার, গণতন্ত্র ও একতার কথা রয়েছে, যা রাজনীতি ও ইতিহাসের রসায়নে অনন্য। ভাষণে অন্যায়-অবিচারের প্রতিবাদ এবং পরিবর্তিত পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের প্রতি সহিষ্ণু থাকার আহ্বানও আছে। তারেক রহমানের ভাষণ-বক্তৃতা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি এখন দূর প্রবাসে, কিন্তু তাঁর কণ্ঠস্বর তাঁকে আমাদের মনের মণিকোঠায় স্থান দিয়েছে। বিএনপির মঞ্চে তাঁর যুক্ত থাকা অনিবার্য বলেই মানুষের মনে কৌতূহল থাকে, আর সেই কৌতূহল থেকেই মানুষ মঞ্চের সামনে বসে থাকে তাঁর বক্তব্য শোনার জন্য। কালের পরিক্রমায় তিনি চির জাগরূক থাকবেন তাঁর ভাষণ, বক্তৃতা ও বিবৃতির মধ্য দিয়ে। সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে লাখো মানুষ দেখলেও বই ছুঁয়ে দেখতে চান কোটি মানুষ। সেই কৌতূহলী মানুষের কাছে এই গ্রন্থ সাদরে গৃহীত হবে। সংকলিত বিবৃতি, বক্তৃতা ও ভাষণ তথ্য হিসেবে এবং জাতীয়তাবাদী মানস গঠনে চিরায়ত বাণী হিসেবে কাজ করবে। ইতিহাসের পাঠচক্রে এটি তারেক রহমান সম্পর্কে একটি ডিকশনারি হিসেবে বিবেচিত হবে।

প্রকাশনী:শোভা প্রকাশ
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:300
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all