সাদা ভূতের টিউটোরিয়াল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সরকার আবদুল মান্নানের 'সাদা ভূতের টিউটোরিয়াল' বইটি তাদের জন্য যারা বয়সে কিংবা মনে মনে শিশু। এই গল্পগ্রন্থে রয়েছে মোট চারটি গল্প, যার মধ্যে তিনটি ভূতের আর একটি পরির। ছোট্ট এই সংকলনটি পাঁচমিশেলি ধরনের হলেও সবগুলো গল্পের স্বাদ আলাদা। বিষয়বস্তু ও মেজাজ একই সঙ্গে মজার ও কৌতূহলোদ্দীপক।
গল্পগুলো লেখকের মনগড়া, মূল থেকে ডালপালা ছড়িয়ে বাস্তব জগৎ পার হয়ে কল্পনার জগতে পৌঁছে যায়, আবার ফিরে আসে বাস্তবে। 'সাদা ভূতের টিউটোরিয়াল' গল্পে ভালো ভূতের কথা বলা হয়েছে, যে ভালো মানুষের উপকার করে। 'পরিদের দেশে হাজেরা আপু' গল্পে রূপকথার মতো চরিত্ররা বোকামি করলে তাদের বুদ্ধি খুলে দেওয়া হয়, দোষ করলে সাজা পায় আর স্বভাব শুধরালে ক্ষমা। ছোটোদের জগতের হাওয়া বয়ে যায় প্রতিটি গল্পে।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849943938 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 41 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |