টুকরো কথা
by সাজ্জাদ আলী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গল্পকার সাজ্জাদ আলীর 'টুকরো কথা' গ্রন্থে স্থান পেয়েছে মোট ৩৭টি ছোটোগল্প। টুকরো টুকরো স্মৃতি, ঘটনা আর বর্ণনায় সমৃদ্ধ এই সংকলনে লেখক জীবনকে যেভাবে অনুভব করেছেন, অনুসন্ধিৎসু দৃষ্টিতে তারই চিত্র এঁকেছেন। দেশজ পটভূমিতে শৈশব-কৈশোরের বেড়ে ওঠা আর দীর্ঘ প্রবাসজীবনের নানা নেপথ্য কাহিনি ভিন্ন ভিন্ন অনুষঙ্গে উঠে এসেছে গল্পগুলোতে।
প্রতিটি গল্পই ভিন্ন মেজাজ ও স্বাদের। বিচিত্র মানুষ, তাদের কথা ও আচার-আচরণের ভিন্নমাত্রিক উপস্থাপন পাঠককে নিয়ে যাবে ভালোবাসার মায়াময় এক জগতে। চরিত্ররা কখনো সুখ-দুঃখ, হাসি-কান্নার জগতে প্রবেশ করে, কখনো দূর থেকে দেখা মাত্র। প্রাঞ্জল গদ্য ও ব্যঞ্জনাময় বাক্যে গল্পের চরিত্রগুলো পরস্পর সংযুক্ত। বাস্তবতা ও নিজের দেখা জগৎ নিয়ে লেখা এই গ্রন্থটি সেকারণেই সুখপাঠ্য।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849924333 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |