শেষ দৃশ্যের আগে
by তপন বাগচী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তপন বাগচীর জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কারপ্রাপ্ত উপন্যাস 'শেষ দৃশ্যের আগে' যাত্রাশিল্পের অতীত ও বর্তমানকে ধারণ করে। ফেলে আসা দিন আর বর্তমানের সেতুবন্ধ হিসেবে বাংলাদেশের যাত্রাশিল্পের কালপরিক্রমা ফুটে উঠেছে এর পাতায় পাতায়। নাটকের ভেতরে আরেক নাটকের ফর্মে লেখা এই উপন্যাসে উঠে এসেছে বাংলাদেশের অভ্যুদয়ের কয়েক দশক আগের প্রেক্ষাপটে যাত্রাগানের ইতিহাস, পালাকার আর নট-নটীদের ব্যক্তিজীবনের নানা অনুভব।
লেখক দেখিয়েছেন, যুগের পরিবর্তনে আজকের বাংলাদেশে যাত্রাশিল্প কীভাবে টিকে আছে, যুগসন্ধিক্ষণে যাত্রাপালা দেখে মানুষ এখনও কীভাবে মুখরিত হয়। সেকালের আর্থ-সামাজিক বিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকাও ধরা পড়েছে কথ্যভাষায় লেখা এই উপন্যাসে। যাত্রাশিল্পের বিকাশ ও বিন্যাসের এক প্রামাণ্য দলিল হিসেবে এটি পাঠকের জন্য মূল্যবান সংযোজন।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849920397 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |