Category:
Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

1224৳1440৳Save 216৳ (15%)
Qty
Wishlist
Share

মোঃ গোলাম রউফ খান পিপিএম (বার), এনডিসি-র 'তদন্তের ময়নাতদন্ত' পিবিআই-এ তার কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতার ফসল। বইটিতে ২৩৮টি মামলার তদন্তে হওয়া সহস্রাধিক ভুলত্রুটির কেস স্টাডি স্থান পেয়েছে। প্রতিটি কেস স্টাডির সঙ্গে মামলার এজাহার, তদন্তের সারসংক্ষেপ এবং ভুল শোধরাতে তদন্তকারীদের দেওয়া নির্দেশনা ও পরামর্শ বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। শুরুতে 'অনুবন্ধ' অংশে তদন্ত সংশ্লিষ্ট আইন, বিধি এবং তদন্তের বিভিন্ন ধাপে সাধারণ ভুল ও তার সমাধানের উপায় আলোচিত হয়েছে।

বইটির 'তদন্ত: ভুল থেকে শিক্ষা' অংশের প্রতিটি কেস স্টাডি ছোট ছোট গল্পের মতো পড়া যায়, যা যেকোনো পাঠককে পরেরটি পড়তে আগ্রহী করে তুলবে। আইনি ভাষার জটিলতা দূর করতে এবং সঠিক তদন্ত পদ্ধতি শিখতে তদন্তকারী কর্মকর্তা, তদারকিকারী কর্মকর্তা এমনকি আইন বিষয়ে আগ্রহী সাধারণ পাঠকের জন্যও এটি অত্যন্ত সহায়ক। লেখকের ব্যবহারিক জ্ঞান ও অভিজ্ঞতার ছাপ প্রতিটি পাতায় স্পষ্ট, যা বইটিকে করেছে নির্ভরযোগ্য ও তথ্যবহুল।

প্রকাশনী:পাঞ্জেরী পাবলিকেশন্স
সংস্করণ:Refined Edition, 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849796626
পৃষ্ঠা সংখ্যা:616
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all